রবিবার, জুলাই ১২, ২০২৬
spot_img
Homeসারাদেশজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা পেলেন মদাপুরের চেয়ারম্যান মদন কুমার

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা পেলেন মদাপুরের চেয়ারম্যান মদন কুমার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর জেলার শ্রষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মননা পেলেন কালুখালীর মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক। রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর তাকে এ সম্মান প্রদান করে। মা, শিশু ও কৌশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে তার বিশেষ ভূমিকার জন্য এ সম্মান দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্টানে জেলা প্রশাসক আফরোজা পারভীন,পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু নছর মোহাম্মদ কদর উদ্দীন,সহকারী উপপরিচালক ডাঃ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে রবিবার সকালে কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের পক্ষ থেকেও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে সম্মননা প্রদান করা হয়।
জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা প্রাপ্ত মদন কুমার প্রামাণিক রাজবাড়ীর কালুখালী উপজেলার দোগাছী গ্রামের সনাতন প্রামানিকের পুত্র।তার মায়ের নাম শচীরানী প্রামানিক। মদন কুমারের ৩ ভাই ২ বোন।তিনি মা বাবার ৪ র্থ সন্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments