সোমবার, জুলাই ২০, ২০২৬
spot_img
Homeসারাদেশকুমিল্লা পাঁচ উপজেলার সীমান্ত দিয়ে ৪৭টি পয়েন্টে মাদক ও যৌন উত্তেজক পণ্য...

কুমিল্লা পাঁচ উপজেলার সীমান্ত দিয়ে ৪৭টি পয়েন্টে মাদক ও যৌন উত্তেজক পণ্য ঢুকছে

আবদুল্লাহ সামি, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা সীমান্তের ৪৭ পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে ভারতীয় মাদক। পাঁচ উপজেলার এসব পয়েন্টে সক্রিয় রয়েছে সহস্রাধিক মাদক কারবারি। তারা মাদকের বড় বড় চালান নিখুঁত নেটওয়ার্কের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়। এ অবস্থায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও সক্রিয় হওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। তারা মনে করেন, জাতীয় সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন হয়েছে বলে মাদক কারবারিরা থেমে যাবে, তা নয়। তাদের অভিযোগ, সরষের মধ্যে ভূত রয়েছে। কারণ, দুদেশের সীমান্তরক্ষীদের ম্যানেজ জরে ‘লাইনম্যান’ পরিচয়ধারী কিছু লোক মাদকের চালান আনে।

অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা সীমান্তের অদূরে ভারতের ভূখণ্ডে গড়ে উঠেছে মাদকের অনেক কারখানা। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এসব কারখানায় মাদক উৎপাদন করা হয়। ভারতে তৈরি ইয়াবা, গাঁজা, টাপেন্ডল, ফেয়াড্রিল, স্কার্প, হুইস্কি ও বিয়ার সীমান্তের ৪৭টি পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে। মাদকের সঙ্গে ঢুকছে যৌন উত্তেজক পণ্যও।

স্থানীয় সূত্রের দাবি, ‘লাইনম্যান’ নামধারী একটি চক্র সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে মাদকের চালান দেশে প্রবেশ করায়। পরে তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে এসব মাদক দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments