বুধবার, জুলাই ২৯, ২০২৬
spot_img
Homeসারাদেশনীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাপড়া ইউনিয়নের নতিব চাপড়া উত্তর টারী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে অনলাইন জুয়া খেলারত অবস্থায় নতিব চাপড়া (উত্তর টারী) গ্রামের মো. তারেক ইসলাম (৩০) ও মো. জাহাঙ্গীর (২৩)-কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার বিভিন্ন অ্যাপ এবং সংশ্লিষ্ট আলামত পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নীলফামারী থানায় মামলা নং-৪৬ (তারিখ: ২৮ জুলাই ২০২৬), জিআর নং-২৯৮/২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৮, ২৫ ও ২৭ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments