শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
spot_img
Homeসারাদেশসহকারী এ্যাটর্নি জেনারেল (এএজি) হলেন গাবতলীর লিটন মিয়া

সহকারী এ্যাটর্নি জেনারেল (এএজি) হলেন গাবতলীর লিটন মিয়া

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নী জেনারেল হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন বগুড়ার গাবতলীর সন্তান এ্যাডভোকেট মোঃ লিটন মিয়া। ৩০ জুলাই ২০২৬ খ্রিঃ রোজ বৃহসপতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি এ্যাটর্নী জেনারেল ও ১৭৯ জন সহকারী এ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে আইন মন্ত্রনালয়ের সলিসিটর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত তালিকায় রয়েছেন বগুড়া জেলার গাবতলী থানার দূর্গাহাটা ইউপির ঘোষপাড়া গ্রামের মরহুম তোফাজ্জল হোসেন ও মরহুমা মনোয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র মোঃ লিটন মিয়া। তিনি দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজনীতির সাথে জড়িত থেকে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে বেশ কয়েকটি মামলায় জেল জুলুমের স্বীকার হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments