শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeসারাদেশকুমিল্লায় অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কুমিল্লায় অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

আবদুল্লাহ সামি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে ‘জিবি’ নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।

শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালে চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোব্ধ চালকদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। তবে ১২০ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।

একজন সিএনজি চালক বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। বহুবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি।” পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-কে ফোনে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চালকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, “সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments