সোমবার, মে ১৮, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন, আটক ২

ফুলপুরে বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন, আটক ২

দিল মোহাম্মদ চঞ্চল,ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের গোল চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের ‘নূর টেলিকম’ নামক দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুই আসামিকে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি নূর টেলিকমে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চুরির দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে চোরদের কৌশলী অবস্থান দেখে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ জিকরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ চুরির সাথে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রবিন (১৯), পিতা- আহম্মদ আলী, মাতা- পারুল বেগম, গ্রাম- মাঝিয়াকান্দা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ; এবং মোঃ আশরাফুল (২৬), পিতা- আঃ সালাম, মাতা- মোছাঃ ইনুফা খাতুন, গ্রাম- আশি পাঁচ কাহনিয়া, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ।

উক্ত চুরির ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার নম্বর ১৮, তারিখ ১৭ মে ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ (পেনাল কোড-১৮৬০)।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা রক্ষায় ফুলপুর থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরিকৃত মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সফল এই অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments