বুধবার, মে ২০, ২০২৬
spot_img
Homeসারাদেশগোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়-এর সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
র‍্যালি ও সেমিনারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন, সমাজসেবা অফিসার রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা ছাত্রদের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তিন দিনব্যাপী এ ভূমি মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা এবং সহজে ভূমি সেবা পাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments