বুধবার, জুলাই ১৫, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলপুরে ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিল মোহাম্মাদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী “One child, One Tree” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি— এই তিন ধরণের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব,হেলাল উদ্দিন হেলি। ​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তারিক সাদিক,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেলিম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফল করতে হলে নতুন প্রজন্মকে গাছ লাগানোর পাশাপাশি তার সঠিক পরিচর্যাও করতে হবে। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments