বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' পালিত

ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

নানা আনুষ্ঠানিকতা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আমুয়াকান্দা ব্রিজমোড় এলাকার ‘শহীদ সাইফুল চত্বরে’ পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সেখানে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জুলাই বিপ্লবের শহীদ ও আহত বীর যোদ্ধাদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ-এর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হেলাল উদ্দিন হেলো।

​সভায় উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments