বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
spot_img
Homeসারাদেশ"জুলাই শহিদ দিবস ২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালিত

“জুলাই শহিদ দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালিত

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
“জুলাই শহিদ দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে দিনের কর্মসূচির সূচনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর জনাব মোঃ শাকিল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবারবর্গ, জুলাই যোদ্ধাগণ, উপপরিচালক (স্থানীয় সরকার, উপসচিব), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সভাপতি জেলা আইনজীবী সমিতি, আমীর জামায়াতে ইসলামী শেরপুর, সভাপতি প্রেসক্লাব শেরপুর, আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি শেরপুর, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং সুধীজন।
আলোচনা সভায় জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের দেশপ্রেম, সাহস ও আত্মোৎসর্গের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments