মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩, কারাগারে প্রেরণ

ফুলপুরে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩, কারাগারে প্রেরণ

দিল মোহাম্মদ চঞ্চল,​ ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুর বাখাই (সর্চাপুর) বাসস্ট্যান্ডে আব্দুল বারেকের পুরি-সিঙাড়ার দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১ নম্বর আসামি মো. শাহ আলম (৩২)-এর হেফাজত থেকে ২০০ গ্রাম এবং ২ নম্বর আসামি মো. আবু ইউসুফ (২৩)-এর হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাহ আলম হালুয়াঘাট উপজেলার সর্চাপুর (আমতৈল) গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে এবং আবু ইউসুফ ফুলপুর উপজেলার পূর্ব ঠাকুর বাখাই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের দক্ষিণ দুয়ারী এলাকায় ৩ নম্বর আসামি সাজন ওরফে রাজন ওরফে দোলন (২৪)-এর আধাপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখিয়ে দেওয়া মতে ঘরের পশ্চিম পাশের কক্ষের খাটের নিচে রাখা দুটি কালো পলিথিনের পুটলি থেকে আরও ৭০০ গ্রাম গাঁজা (৪০০ গ্রাম ও ৩০০ গ্রাম) উদ্ধার করা হয়। সাজন ওই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।

অভিযানে মোট এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে ফুলপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments