মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
spot_img
Homeসারাদেশবাংলাদেশ উশু ফেডারেশনের বিচারক প্যানেলে ফুলপুরের কৃতি সন্তান ইসমাঈল হোসেন

বাংলাদেশ উশু ফেডারেশনের বিচারক প্যানেলে ফুলপুরের কৃতি সন্তান ইসমাঈল হোসেন

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ উশু ফেডারেশনের অধীনে অনুষ্ঠিতব্য ‘নতুনকুঁড়ি ২০২৫–২৬ উশু ফাইনাল গেমস’-এর ন্যাশনাল জাজেস প্যানেলে এবং নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের ফাইনালের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতি সন্তান ইসমাঈল হোসেন।

​ইসমাঈল হোসেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নম্বর ফুলপুর ইউনিয়নের আলোকদী গ্রামের ফজলুল হক (খোকন) ও জোসনায়ারা বেগম দম্পতির বড় সন্তান। পরিবারের খেলাধুলার এই ধারাবাহিকতায় তাঁর একমাত্র বোন ফারজানা খাতুনও মার্শাল আর্টের একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড়।

​ইসমাঈল হোসেন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর (মাস্টার্স) দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন।

​এ অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইসমাঈল হোসেন জানান, বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ বিষয়ে জানতে পারেন। বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নতুনকুঁড়ি উশু ফাইনাল গেমস’ পরিচালনার জন্য ১ জন সিলেক্টর ও ৮ জন বিচারকের তালিকা প্রকাশ করা হয়, যার মধ্যে তিনি অন্যতম।

​জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন:

​”জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমি নিয়মিত যবিপ্রবিতে শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক উশু প্রশিক্ষণ দিয়ে আসছি। আমি বিশ্বাস করি, আত্মরক্ষা, শারীরিক সুস্থতা এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গঠনে উশু-কুংফু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের পরিধি আরও বিস্তার করা প্রয়োজন। ভবিষ্যতে সুযোগ পেলে আমি আমার নিজ এলাকা ময়মনসিংহ ও ফুলপুরের ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিসরে কাজ করতে চাই।”

​জাতীয় পর্যায়ে ফুলপুরের এই কৃতি সন্তানের এমন অর্জনে এলাকার ক্রীড়ামোদী মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments