মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে মিনি পার্কের নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষের তাগিদ...

ফুলপুরে মিনি পার্কের নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষের তাগিদ ইউএনও’র

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের অভ্যন্তরে নির্মাণাধীন মিনি পার্কে অনিয়ম, টাইলস ভেঙে যাওয়া এবং নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তদারকি ও শতভাগ কাজ সম্পন্ন করতে উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) কড়া নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক মোহাম্মদ ইউসুফ।

​সরকারি নথি সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে মিনি পার্ক নির্মাণের প্রকল্পটি গত বছরের ২৩ অক্টোবর শুরু হয়। প্রকল্পের প্রস্তাবনা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় চলতি বিলে প্রায় ২৫ লাখ টাকারও বেশি ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে।

​তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ এই মিনি পার্কের কাজের মান ও অনিয়ম নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টিকে ঘিরে বিতর্ক জোরদার হয় যখন ফুলপুরের সাবেক ইউএনও সাদিয়া ইসলাম সীমা ফেসবুকে মন্তব্য করে প্রকল্পে কাজ সঠিকভাবে না হওয়ার বিষয়টি সামনে আনেন।

​এরই প্রেক্ষাপটে গত ৬ জুলাই বর্তমান ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সরেজমিনে প্রকল্পটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে মিনি পার্কের টাইলস উঠে যাওয়া, বসার বেঞ্চ উঁচু-নিচু হওয়াসহ বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে।

​ইউএনও সাক্ষরিত সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, পরিদর্শনকালে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও এ বিষয়ে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পরবর্তীতে আর কোনো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন না হওয়া সত্ত্বেও ২য় চলতি বিলের প্রস্তাব অনুযায়ী বিল পরিশোধ করা হয়েছে।

​এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আগামী ১৯ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে চুক্তির শর্তানুযায়ী মিনি পার্কের সমস্ত কাজ নিখুঁতভাবে শেষ করে প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments