বুধবার, জুলাই ২৯, ২০২৬
spot_img
Homeসারাদেশ​ফুলপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

​ফুলপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট পিস ইয়াবা ও দুই পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯:৫৫ ঘটিকায় ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম দ্বারাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলো— ফুলপুর উপজেলার দ্বারাকপুর গ্রামের মৃত কদম আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (৩৫) এবং একই উপজেলার সখল্যা (ভাইটকান্দি মোড়) এলাকার আরমান আলীর ছেলে মোঃ হোসেন (২৫)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ আসামি মোঃ এরশাদ মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঘরের উত্তর পাশে খাটিয়ার ওপর তোশকের নিচে তল্লাশি চালিয়ে ৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং ২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৯/০৭/২০২৬) রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments