শনিবার, আগস্ট ১, ২০২৬
spot_img
Homeসারাদেশ​ফুলপুরে ফিশারিতে বিষপ্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

​ফুলপুরে ফিশারিতে বিষপ্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে কোটুরাকান্দা ফিশারিতে বিষপ্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার কোটুরাকান্দা মুন্সীবাড়ি এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম খলিল (৩৮) বাদী হয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহিম খলিল তাঁর বসতবাড়ির পাশে ১৭ শতাংশ জমিতে থাকা দুইটি ফিশারিতে পাবদা মাছ চাষ করছিলেন। গত ২৯ জুলাই রাতে ফিশারির পাহাদার মোঃ রুহুল আমিন (৩০) ও নয়ন মিয়া (২৮) স্থানটি পাহারা দিয়ে ঘরে ঘুমাতে যান। পরদিন ৩০ জুলাই ভোর অনুমান ৫:৩০ ঘটিকার সময় তারা ফিশারি পরিদর্শনে গিয়ে দেখতে পান চাষকৃত পাবদা মাছগুলো মরে পানির ওপর ভেসে উঠেছে।

​ঘটনাটি জানতে পেরে ফিশারির মালিক ইব্রাহিম খলিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পানির গন্ধ শুঁকে কীটনাশক বিষের উপস্থিতি পান। ধারণা করা হচ্ছে, ২৯ জুলাই রাত ১১:৩০ ঘটিকা থেকে ৩০ জুলাই ভোর ৫:৩০ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শত্রুতা করে পানিতে বিষপ্রয়োগ করেছে।

​ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জানান, মাছগুলো বেশ বড় হয়েছিল এবং এই বিষপ্রয়োগের ঘটনায় তাঁর প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় অভিযোগ পেশ করেছেন।

​ঘটনার বিষয়ে ফুলপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments