মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
আজ ৩০ মার্চ ২০২৬ খ্রি. তারিখে শেরপুর সদর উপজেলার মমিনবাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে বলেন, মজুত থাকা পর্যন্ত আগত গ্রাহকদের কাছে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিশ্চিত সাপেক্ষে জ্বালানি তেল বিতরণ করতে হবে।
তিনি আরও বলেন, চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে উদ্ভূত সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সকলকে সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ না করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।



