সোমবার, জুলাই ৬, ২০২৬
spot_img
Homeসারাদেশহোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য মোতায়েন, দালালমুক্ত পরিবেশে সেবা...

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য মোতায়েন, দালালমুক্ত পরিবেশে সেবা নিয়ে সন্তুষ্ট রোগীরা

নাজমুল সাদ,হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১০ জন আনসার সদস্য নিয়োগ দিয়েছে। গত ১ জুলাই থেকে তারা দায়িত্ব পালন শুরু করার পর হাসপাতালের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতা ও স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আনসার সদস্যরা বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং হাসপাতাল চত্বরে শৃঙ্খলা রক্ষা, রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে দায়িত্ব পালন করছেন। ফলে রোগী ও স্বজনদের ভোগান্তি কমেছে এবং স্বাস্থ্যসেবা গ্রহণের পরিবেশ আরও স্বাভাবিক হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিকের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েন বর্তমান সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ, যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানাগেছে,হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছেন। তবে রোগীর তুলনায় ওষুধের সরবরাহ পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের শয্যা সংখ্যা সীমিত হওয়ায় অনেক রোগীকে বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে।

এদিকে চিকিৎসক, নার্সদের আবাসন ও জনবলের সংকট দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, ওষুধের সরবরাহ নিশ্চিত এবং শয্যা সংখ্যা বাড়ানো গেলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ অধিক উপকৃত হবে বলে সাধারণ মানুষ মনে করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments