বুধবার, জুলাই ১, ২০২৬
spot_img
Homeসারাদেশহোমনা জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল ও দোকান সামগ্রী বিতরণ

হোমনা জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল ও দোকান সামগ্রী বিতরণ

নাজমুল সাদ , হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় কয়েকজন কর্মীর আর্থিক সহযোগিতায় তিনটি অসহায় পরিবারের মাঝে তিনটি ছাগল বিতরণ করা হয়। এছাড়া একজন অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে একটি দোকান ও প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগুটিয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি ফিরোজ খান এবং উপজেলা সেক্রেটারি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments