শনিবার, জুন ২৭, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে সাহিত্য পরিষদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ফল উৎসব অনুষ্ঠিত

ফুলপুরে সাহিত্য পরিষদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ফল উৎসব অনুষ্ঠিত

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:

হরেক রকমের দেশীয় ফলের সমাহার আর সাহিত্যানুরাগীদের প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য পরিষদের ঐতিহ্যবাহী ‘ফল উৎসব’। বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতি ও দেশীয় ফলের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।
শনিবার বিকাল ৪টায় ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের সূচনা হয়।
সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আকবর আলী আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক,আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক ফুলতারা সম্পাদক নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন,সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম নিপু। সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, কবি, লেখক ও সাংবাদিক সমাজ।
উৎসবে প্রদর্শন ও আপ্যায়নের জন্য সাজানো হয়েছিল আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, লটকন, জামরুল, সহ ১৫ প্রজাতির দেশীয় ফল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আকবর আলী আহসান বলেন, যান্ত্রিকতার ভিড়ে আমরা আমাদের অনেক দেশীয় ফল ও লোকজ ঐতিহ্য ভুলতে বসেছি। নতুন প্রজন্মের কাছে এসব ফলের পুষ্টিগুণ ও ঐতিহ্য তুলে ধরতে সাহিত্য পরিষদের এই উদ্যোগ প্রোয়োজন ছিলো শুধু সাহিত্য চর্চায় নয়, সুস্থ ও সুন্দর সমাজ গঠনেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে উপস্থিত অতিথিদের হরেক রকমের ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments