শনিবার, জুন ২৭, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে ৯৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক

ফুলপুরে ৯৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে থানা পুলিশের এক অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল হক বাবুল ওরফে কলা বাবুল (৪৩) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তালেব ওরফে কানা তালেব (৩৫) নামের আরেক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

​গতকাল ২৬ জুন (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা নতুন গরুহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শামীম হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আমুয়াকান্দা নতুন গরুহাটা এলাকায় মাদক কেনাবেচার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় আমুয়াকান্দা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আজিজুল হক বাবুল ওরফে কলা বাবুলকে। পরে তার দেহ তল্লাশি করে ৯৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৮,৫০০ টাকা।

​অভিযান চলাকালীন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় ফুলপুরের চর সাহাপুর গ্রামের ফজর আলীর ছেলে মাদক ব্যবসায়ী তালেব ওরফে কানা তালেব। পুলিশ জানায়, গ্রেফতারকৃত এবং পলাতক আসামী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

​মামলা দায়ের:
এই ঘটনায় ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৫, তারিখ: ২৬/০৬/২০২৬) রুজু করা হয়েছে।

​ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামী ‘কানা তালেব’কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments