বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
spot_img
Homeসারাদেশজুয়ার টাকার জন্য মাকে খুন, মেঝের নিচে চাপা দিয়ে গোপনের চেষ্টা

জুয়ার টাকার জন্য মাকে খুন, মেঝের নিচে চাপা দিয়ে গোপনের চেষ্টা

শেরিফ হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এলাকায় জুয়ার টাকার জন্য নিজ মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে জুয়েল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২১ দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়ার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে জুয়েলের বিরোধ হতো। ঘটনার দিনও টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি মাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ গোপন করতে ঘরের মেঝে খুঁড়ে সেখানে পুঁতে রাখেন।
এদিকে নিহতের ছোট ছেলে শ্বশুরবাড়ি থেকে এসে মাকে খুঁজে না পেয়ে সন্দেহ করেন। পরিবারের সদস্যদের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে ঘরের মেঝের একটি অংশের মাটি অস্বাভাবিকভাবে ফুলে উঠতে দেখে তার সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে জুয়েল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments