বুধবার, জুন ২৪, ২০২৬
spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্ব

কিশোরগঞ্জ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্ব

স্টাফ রিপোর্টার :

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা জানান, আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বক্তারা আরও বলেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি এটি শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসেও সহায়ক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে জেলার প্রতিটি যোগ্য শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল হবে এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments