বুধবার, জুন ২৪, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে অভিযুক্ত সুষেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জনপ্রিয় বেটিং প্ল্যাটফর্ম 1xBet পরিচালনা ও অনলাইন জুয়া কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। সে নেপালতলী ইউনিয়নের কদমতলী দরিপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র রায়ের ছেলে। তাকে ২৩ জুন গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবৈধ জুয়া পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়। মামলার প্রক্রিয়া শেষে আজ ২৪ জুন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গাবতলী মডেল থামার ওসি রাকিব হোসেন জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments