বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
spot_img
Homeসারাদেশহোমনায় খাস জমি দখলমুক্ত ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান- সেলিম...

হোমনায় খাস জমি দখলমুক্ত ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান- সেলিম ভূঁইয়া এমপি

নাজমুল সাদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারি জমি দখলমুক্ত করণ, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, হোমনায় মাদক জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করলেই চলবে না, মাদক ব্যবসায়ীদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধবিরোধী কার্যক্রমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া তিনি মাদকাসক্তদের পরিবার বিশেষ করে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মনিপুর ট্রিপল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, সাব-রেজিস্ট্রি অফিস সহ সদর এলাকার সরকারি জমি দখলমুক্ত করা, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং হোমনা-দুলাপুর সড়কের সংস্কার কাজের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments