সোমবার, জুন ২৯, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালক আব্দুল মান্নানের লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালক আব্দুল মান্নানের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া আন্দাইরা বিলের পাশে ধানক্ষেত থেকে সিএনজি চালক আব্দুল মান্নান (৫৫)-এর লাশ উদ্ধার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮:৩০টায় স্থানীয়রা ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান ও চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নিহত আব্দুল মান্নানের বাড়ি গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামে। তিনি প্রায় তিন বছর ধরে সিএনজি চালাতেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২৮ জুন সকালে সিএনজি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। সর্বশেষ রাত আনুমানিক ৯:৩০টায় চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে তাকে দেখা যায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা সিএনজি ছিনতাই করে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ঘটনার তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments