মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে নবাগত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপারও আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



