বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করলেন ডিসি তৌফিকুর রহমান

বগুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করলেন ডিসি তৌফিকুর রহমান

বগুড়া জেলা প্রতিনিধিঃ
“উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচিতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞানভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সমশ বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী আকন্দ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজোয়ান হোসেন।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। প্রধান অতিথি জেলা প্রশাসক স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, এসব কার্যক্রম তরুণদের বিজ্ঞানমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক সম্পদে সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার বিশাল জনসংখ্যা। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments