বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeসারাদেশঅর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণা: ঠাকুরগাঁও বিএনপি নেতা বাবলু স্ত্রীসহ...

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণা: ঠাকুরগাঁও বিএনপি নেতা বাবলু স্ত্রীসহ ঢাকায় আটক

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও শিল্পপতি বাবলু স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার। অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৯ এপ্রিল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments