সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeসারাদেশরাজবাড়ীতে বর্ণমালা আবৃত্তি পাঠশালার শুভ সূচনা

রাজবাড়ীতে বর্ণমালা আবৃত্তি পাঠশালার শুভ সূচনা

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
সাংস্কৃতিক চর্চা ও শুদ্ধ উচ্চারণের বিকাশে রাজবাড়ীতে উদ্বোধন হলো “বর্ণমালা আবৃত্তি পাঠশালা”। কর্মশালার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি রাজবাড়ী একাডেমির একটি সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মাহমুদা আখতার। অনুষ্ঠানে মোট ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাঠশালায় সপ্তাহে দুই দিন—শুক্রবার ও শনিবার—নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় এক আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে আব্দুল্লাহ হামজা তাসিন। ‘খ’ বিভাগে প্রথম হয় সাদিয়া আফরোজ জারা ইয়াসিন উচ্চ বিদ্যালয় এবং ‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে লামিয়া জামান ইয়াসিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ী।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বহরপুর কলেজের অধ্যক্ষ অপূর্ব কুমার দাস, তৈমুর রহমান, রাজ্জাকুল আলম এবং রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, এডভোকেট মোস্তফা কবির, রাজবাড়ী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মনিরুল হক আলম, আজিজা খানম, আতাউর রহমান এবং রাজবাড়ী একাডেমির সভাপতি সিদ্দিকুর রহমান।
আয়োজকরা জানান, এই পাঠশালার মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে ভাষার শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি দক্ষতা ও সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments