রবিবার, আগস্ট ২, ২০২৬
spot_img
Homeসারাদেশবিরোধী দল দমনে আগের পথেই হাঁটছে সরকার: হাসনাত আবদুল্লাহ

বিরোধী দল দমনে আগের পথেই হাঁটছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা মনে করেছিলাম, নির্বাচন-পরবর্তী সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, তার পরিবর্তন ঘটবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই প্রত্যাশিত নয়।

রোববার (২ আগস্ট) বিকেলে সংসদ সদ‌স্যের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। কিন্তু বিরোধী দলের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে আমাদের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিকবার আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা অপ্রত্যাশিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে।

দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা দেয়া ও চালক‌দের বি‌ক্ষো‌ভের মু‌খে তার টোল আদায় স্থ‌গিত হ‌য়ে যাওয়া প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন,
দেবিদ্বারে জিবি বা চাঁদাবাজি কোনটাই চলতে দেওয়া হবে না। গতকাল থেকে যে ইজারা দিয়ে পৌর কর নেওয়া হচ্ছিলো যেটা প্রচলিতভাবে জিবি নামে পরিচিত, সেটা আমি অবগত ছিলাম না। আমার কাছে যখন পরামর্শ চাওয়া হয়েছিলো আমি বলেছি এটা আগে সকল স্ট্যান্ডের সিএনজি চালক, যাত্রী, স্ট্যন্ডের জায়গার মালিকসকলদের সঙ্গে আগে বসে ভাড়া নির্ধারণ করতে হবে। এবং এটা আগে নিশ্চিত করতে হবে যে তাদের কাছ থেকে মাসিক আর কোন চাঁদা নেওয়া হবে না,

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাইফুল ইসলাম মাসুম, শাহীন আলম, মো. আক্তার হোসেন, শাহিন আলম, মো. জামাল উদ্দিন দুলাল, আবু বকর সিদ্দিক, ইসহাক হাসান জহিরুল ইসলাম মারুফ, সোহেল রানা, রা‌সেল সরকার , পারভেজ সরকার, রাজীব সরকার প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments