মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মে-২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ডা. মুহাম্মদ শাহীন, দীপংকর রায়, মিজ্ আরিফা সিদ্দিকা, মোঃ শাকিল আহমেদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডা. মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া, তোফায়েল আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান, মো. শাকিরুল ইসলাম এবং এ.বি.এম আশরাফুজ্জামানসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান এবং প্রতিনিধিরা।



