বুধবার, মে ২০, ২০২৬
spot_img
Homeসারাদেশরাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন প্রায় ৩ শতাধিক রোগী

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন প্রায় ৩ শতাধিক রোগী

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, চোখের চশমা ও ড্রপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজবাড়ী সদর শাখা অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর রাজবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৩ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, চোখের পাওয়ারের চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ সুরাইয়া বিনতে ইসলাম, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ তাসনুভা, ডাঃ মোঃ ইলিয়াস হোসেন, ডাঃ উজ্জল মিত্র, ডাঃ মহিউদ্দিন ও ডাঃ ফজলে রাব্বি।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর আলম, অ্যাকাউন্টেন্ট অশিত কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments