শনিবার, মে ২৩, ২০২৬
spot_img
Homeসারাদেশময়মনসিংহের ফুলপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজন পলাতক

ময়মনসিংহের ফুলপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজন পলাতক

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ

​ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. এহছানুল হক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার টিকরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেফতারকৃত মো. এহছানুল হক ওই গ্রামের মৃত আব্দুল্লা ওরফে আব্দুল হকের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জয়নাল মিয়া (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। সে একই গ্রামের নূর ইসলামের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, ময়মনসিংহের নির্দেশনায় এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আবুল বাশার আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে টিকরী গ্রামে অভিযান চালান। এ সময় এহছানুল হকের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

​ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি জয়নাল মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments