রবিবার, মে ২৪, ২০২৬
spot_img
Homeসারাদেশশিবগঞ্জে গ্রাম পুলিশ–নৈশ্যপ্রহরীদের পাশে প্রতিমন্ত্রী, অর্থ ও বস্ত্র বিতরণ

শিবগঞ্জে গ্রাম পুলিশ–নৈশ্যপ্রহরীদের পাশে প্রতিমন্ত্রী, অর্থ ও বস্ত্র বিতরণ

বগুড়া প্রতিনিধিঃ
পবিত্র কুরবানী ঈদ উপলক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ঐচ্ছিক তহবিল থেকে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন হাট-বাজারের নৈশ্যপ্রহরীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে-২০২৬) দুপুর ২টায় শিবগঞ্জ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি শাড়ি ও একটি লুঙ্গি তুলে দেওয়া হয়।

এসময় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন গ্রাম পুলিশ কিংবা নৈশ্যপ্রহরীর জীবনমান ও কষ্টের কথাও তিনি ভাবেন। সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যারা নীরবে দায়িত্ব পালন করেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments