রবিবার, মে ২৪, ২০২৬
spot_img
Homeসারাদেশইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন, এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের...

ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন, এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি

মো মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
ইসলামী ব্যাংক বাংলাদেশের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপ’ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে। তারা অভিযোগ করেন, তাকে জোরপূর্বক পদচ্যুত করার চেষ্টা চলছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা আরও দাবি করেন, ব্যাংকের পরিবেশ নষ্টকারী ও ক্ষমতালোভী হিসেবে অভিযুক্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। একইসঙ্গে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ এবং দৃশ্যমান উন্নতি আনতে ব্যর্থতার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করা হয়।
মানববন্ধন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইসলামী ব্যাংকের ওপর ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং খাতকে ধ্বংসের যেকোনো পাঁয়তারা বন্ধ করতে হবে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও বক্তারা এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও মকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী ডা. হাসানুজ্জামান, দিঘারপাড়ের মাওলানা মোঃ আতাউর রহমানসহ আরও অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments