সোমবার, জুন ২২, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন গ্রেপ্তার

ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন গ্রেপ্তার

​দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোফাজ্জল হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা রয়েছে (মামলা নং-০৪, তারিখ: ২৫/০৮/২০২৪)। উক্ত মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮০ ও ৪২৭ ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযানের মাধ্যমে এজাহারভুক্ত আসামি তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানায়, গ্রেফতারের পর সোমবার (২২ জুন) সকালে আসামিকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments