শেরিফ হোসেন, নীলফামারীর জেলা প্রতিনিধি:
১৩ জুলাই ২০২৬, বেলা ১২টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিন্যাকুড়ী বাজার থেকে সরকারপাড়া পর্যন্ত বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের লক্ষ্যে পরিদর্শন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি কিশোরগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়ভিটা শাখার টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব জিয়াউর রহমান, টিম সদস্য ও ১নং ওয়ার্ড সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ভিটা শাখা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



