বগুড়া প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ওয়ান ট্রি ওয়ান স্টুডেন্ট ১৪ জুলাই বগুড়ার গাবতলীর সরতলী- ইশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মাঝে চারা গাছ বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি আব্দুস সামাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিকা আকতার, আনিকা নাসাত, আসমা খাতুন, জয়নাল আবেদন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ওলামা দলের ফুল মিয়া,যুবদলের যুগ্ন আহবায়ক ছাইদুর রহমান হিটলু, আজবির পলাশ, রাফি, সোহেল রানা, মনিক, ছাত্র দল ইমরান হোসেন, আবির হাসান,হাসান,মেহেদী, হিরা, প্রমূখ।



