শনিবার, জুলাই ২৫, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা...

ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

দিল মোহাম্মদ চঞ্চল,​ ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

​‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ এবং ‘আসুন, মাদকের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলি’—এই যুগোপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উপজেলা শাখার কমিটি অনুমোদন, আইডি কার্ড বিতরণ ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৭ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ।

​সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফুলপুর উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী। তিনি নবগঠিত কমিটির সদস্যদের গলায় আইডি কার্ড পরিয়ে দিয়ে ফুলপুর উপজেলা শাখার প্রাতিষ্ঠানিক অনুমোদন দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​মীর মোঃ আবদুল হালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি।

​নয়ন মুনির, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি।

​মোঃ মানিক হোসেন বিজয়, সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি।

​মোঃ মানিক মিয়া, আহ্বায়ক, গাজীপুর জেলা শাখা।

​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মতিউর রহমান শেখ।

​মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বারোপ করে আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদক আজ এক মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এই অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা ও নজরদারির কোনো বিকল্প নেই।” সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কোথায় সময় কাটাচ্ছে—সে বিষয়ে অভিভাবকদের সবসময় সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দেন তারা।

​তরুণদের মাদকমুক্ত রাখতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিক, সাংবাদিক ও প্রশাসনকে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

​সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে যৌথ সঞ্চালনা করেন সংগঠনের ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments