মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের হামলা আহত হয়েছেনর এক সাংবাদিক। আহত সাংবাদিক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাংশা- নাদুরিয়া খেয়াঘাট সড়কের পাংশা শহরের মৈশালা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম কালের কন্ঠ (মাল্টিমিডিয়া) রাজবাড়ী জেলা প্রতিনিধি আকাশ মাহমুদ। এছাড়া এ হামলায় ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাগর শিকদার নামে আরো একজন আহত হয়েছেন।
এ আগে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যাত্রী অটোরিকশা চালকদের কাছে লাঞ্চিত হবার ভিডিও প্রকাশ করেন।ওই ভিডিওতে দেখা যায় এক অটোরিকশা চালক ভ্যান গাড়িতে বসা নারী যাত্রীর দিকে তেড়ে আসছে। তিন যাত্রীর বসে থাকা ভ্যান চালককে স্টান্ড থেকে যাত্রী তুলতে বাধা দিচ্ছে। এই বিষয়ে ওই নারী যাত্রী নিজের মোবাইলে ভিডিও ধারণ করায় অটোরিকশা চালক তাকে হুমকি দিচ্ছে। ফোন কেড়ে নিতে যাচ্ছে। এমন ভিডিও কয়েক মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। সে বিষয়ে আজ বিকালে ছাত্রপ্রতিনিধিরা ছাত্র মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা ছাত্রপ্রতিনিধিদের উপর হামলা করে। আমি ভিডিও করলে আমার উপর হামলা করে আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে আমার উপর আবারও আক্রমণ করে। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।
আহত সেচ্ছাসেবক সাগর শিকদার বলেন, এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে আজ বিকালে আমরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা লাঠি-সোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিক সাহ আমরা প্রায় ১০-১২ জন আহত হয়েছি।
এ বিষয়ে পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সমাজের অনিয়ম অসংগতি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। আজ দায়বদ্ধ তার জায়গা থেকেই সাংবাদিক আকাশ সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। সে সময় অটোরিকশা চালকরা সন্ত্রাসী কায়দায় সাংসদ ও স্বেচ্ছাসেবকদের উপর অতর্কিত হামলা করেছে। সুস্থ সমাজ এটা হওয়ার কথা না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের অনুরোধ হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনবেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘটনাস্থর পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।



