দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) এক জমকালো আয়োজনের মাধ্যমে ‘মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় এই নতুন এজেন্ট আউটলেটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনপ্রধান জনাব মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফুলপুর শাখার প্রধান ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব হাম্মাদ উদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন ছনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল কাদের মাষ্টার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ওমর ফারুক মাষ্টার, ছনধরা বাজার কমিটির সভাপতি জনাব নজরুল ইসলাম, ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমুল ইসলাম দিদার ও রফিকুল ইসলাম, হাটপাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, হরিণাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বজলুর রশিদ, ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং শিহাব উদ্দিন খান।
বক্তারা বলেন, ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষের হাতের নাগালে আধুনিক ও শরী’আহ সম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই এই এজেন্ট আউটলেটটি চালু করা হয়েছে। এর মাধ্যমে এলাকার সর্বস্তরের জনগণ অতি সহজেই সঞ্চয়, লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধায় উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, আগে ব্যাংকিং লেনদেনের জন্য ফুলপুর সদরে যেতে হতো, এখন এলাকাতেই এই সেবা পাওয়ায় সময় ও খরচ দুটোই বেঁচে যাবে।
অনুষ্ঠানে এলাকার স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



