বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img
Homeসারাদেশফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে ফুলপুরে খেলাফত মজলিসের বিজয় কর্মসূচি

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে ফুলপুরে খেলাফত মজলিসের বিজয় কর্মসূচি

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট (সোমবার) বিকাল ৪:০০টায় ফুলপুর বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

​উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডাঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানের সঞ্চালনায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

​বিজয় র‍্যালিতে উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের খেলাফত মজলিসের দায়িত্বশীল ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক মুফতি আবু নাঈম, মাওলানা বেলায়েত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন এবং বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

​বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিজয় র‍্যালিটি ফুলপুর ব্রিজ সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments