বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

শ্রদ্ধা নিবেদন, শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

​বুধবার (৫ আগস্ট) ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির সূচনায় ‘শহীদ সাইফুল চত্বরে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রাকিবুল হাসান এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেনসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অমর আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

​এছাড়া দিবসটি উদযাপনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments