শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
spot_img
Homeজাতীয়সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল প্রকাশ করবেন। গতকাল বুধবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। এরপর সিইসি নিজের কক্ষে অপর চার নির্বাচন কমিশনারকে তফসিল সম্পর্কে অবহিত করেন এবং পরে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিং দেন। ইসি সচিব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন; তখনই সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ জানা যাবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তফসিল থেকে ভোটগ্রহণের মধ্যে সময় ৬০ দিন হবে। তফসিলের ঘোষণার আগে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। নিয়ম অনুযায়ী গতকাল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন; সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ। প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর তারা বের হন, তবে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বৈঠক শেষে ইসি সচিব জানান, রাষ্ট্রপতিকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপার তৈরি ও রঙ নির্ধারণ, ভোটারকে ব্যালট পেপার বিতরণ, মক ভোটিং এবং ভোট গণনার পদ্ধতিসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানানো হয়; রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন। এদিকে, বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার সিদ্ধান্তকে আপিল বিভাগ ‘অবৈধ’ ঘোষণা করেছে; কমিশন আদালতের রায় বাস্তবায়ন করে আগের বিন্যাস পুনর্বহাল করে এবং গতকাল রাতেই ৩০০ সংসদীয় আসনের গেজেট পুনরায় জারি করেছে। ফলে আগের মতো বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি আসন বহাল রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments