শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিলন্ডন ঠিকানায় থেকেই নির্বাচনে অংশ নিতে পারবেন তারেক রহমান

লন্ডন ঠিকানায় থেকেই নির্বাচনে অংশ নিতে পারবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কি না—এ নিয়ে যে জল্পনা ছিল তার অবসান হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলে তিনি বিদেশে বসেই ভোটার নিবন্ধন ও প্রার্থী হতে পারবেন। ইতোমধ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান ও ভোটার তালিকা আইনে ভোটার বা প্রার্থী হওয়ার যে যোগ্যতা ও অযোগ্যতার কথা উল্লেখ আছে, সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। প্রার্থী হতে চাইলে তাকে অবশ্যই ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে এবং একই দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

ভোটার তালিকা বিধিমালার ১১(১০) অনুযায়ী, বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকরা দেশে বা প্রবাসে ফরম-২ পূরণ করে রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করতে পারেন। আইনের ১৫ ধারা অনুযায়ী, কমিশন যেকোনো সময় যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। ১৩ ধারা মতে, যেসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত, ১৯৭২ সালের কোলাবোরেটরস আদেশে সাজাপ্রাপ্ত বা আইসিটি আইনে দোষী, অথবা ৭(১) ধারা অনুসারে ১৮ বছরের কম বয়সী—তারা ভোটার হতে পারবেন না। ইসি জানিয়েছে, যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন চলছে এবং চাইলে তারেক রহমান সেখান থেকেই আবেদন করতে পারবেন।

প্রার্থী হওয়ার ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্র নিজে বা তার প্রস্তাবক/সমর্থকের মাধ্যমে স্বাক্ষর করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া যায়—এক্ষেত্রে দেশে থাকা বাধ্যতামূলক নয়। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের নাগরিক এবং বয়স ২৫ বছর হলেই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পূরণ হয়। তবে অপ্রকৃতিস্থ ঘোষণা, ফেরারি আসামি হওয়া, দেউলিয়া অবস্থায় দায়মোচন না পাওয়া, বিদেশি নাগরিকত্ব গ্রহণ বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা—এসব ক্ষেত্রে অযোগ্যতা দেখা দেয়। এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলে এবং মুক্তির পর পাঁচ বছর না গেলে প্রার্থী হওয়া যায় না। যোগসাজশকারী আদেশ-১৯৭২ অনুযায়ী দণ্ডিত বা রাষ্ট্রের লাভজনক পদে থাকা ব্যক্তিও অযোগ্য হবেন। মনোনয়নপত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলেও তা বাতিল হতে পারে।

ইসি কর্মকর্তারা বলেন, তারেক রহমান যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তাহলে তার ভোটার বা প্রার্থী হওয়ার কোনো আইনগত বাধা নেই। তিনি ডাকযোগে বা প্রতিনিধির মাধ্যমে লন্ডন থেকেই স্বাক্ষর করে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশন চাইলে তফসিল ঘোষণার পরও যেকোনো নাগরিককে ভোটার করতে পারে এবং প্রার্থী হতে হলে শেষ সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত থাকলেই চলবে। দেশের যেকোনো এলাকায় ভোটার হলে যেকোনো আসন থেকে প্রার্থী হওয়া যায়।

এদিকে তারেক রহমান বিদেশে থেকেই ভোটার বা প্রার্থী হবেন কি না—এই আলোচনার মধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান দেশে এসে ভোটার হবেন এবং এতে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments