মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামায়াত আমিরকে ঘিরে মধ্যরাতে মতিঝিলে ডিবির বিশেষ অভিযান

ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামায়াত আমিরকে ঘিরে মধ্যরাতে মতিঝিলে ডিবির বিশেষ অভিযান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মধ্যরাতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে এ অভিযান চলছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর অভিযান শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ঊর্ধ্বতন সূত্র জানায়, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে। এর আগে অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে জামায়াত। গত শনিবার (৩১ জানুয়ারি) রাত ৪টার দিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এ জিডি করেন। জামায়াত সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার কিছু সময় পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয়। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, হ্যাকড অবস্থায় দেওয়া ওই পোস্টটি নারীদের অবমাননাকর ছিল, যা আমিরের চিন্তা-চেতনা ও পূর্বের বক্তব্যের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করতে এবং শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য গ্রহণ করতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments