রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeরাজনীতিশপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিরা শপথপত্রে স্বাক্ষর করেন। এরপর সংসদ সদস্যদের তালিকা বইয়ে সই এবং পরিচয়পত্রের জন্য ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার কাজ সম্পন্ন করেন তারা। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জামায়াতের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments