শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, দায় অস্বীকার বিএনপির

জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, দায় অস্বীকার বিএনপির

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই হামলার শিকার হন তিনি। পরে উপজেলা প্রশাসনের পাঠানো গাড়িতে করে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সংসদ সদস্যের সহকারী আল আমিন তালুকদার জানান, বিকেলে একটি মাদ্রাসা উদ্বোধন শেষে ফেরার পথে তেল নিতে আতকাপাড়ার একটি পেট্রলপাম্পে দাঁড়ায় সংসদ সদস্যের গাড়ি। মাগরিবের আজান হলে তিনি নামাজ পড়তে মসজিদে যান। এ সময় একদল লোক তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আল আমিনের দাবি, নামাজ আদায়ের সময় তাঁরা গাড়ি ভাঙার বিকট আওয়াজ পান এবং একপর্যায়ে হামলাকারীরা সংসদ সদস্যের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন এসে তাঁদের উদ্ধার করে।

ঘটনার সময় ফিলিং স্টেশনে পুলিশ সদস্য মোতায়েন থাকলেও তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন বলে জানা গেছে। খবর পেয়ে আধা ঘণ্টা পর পূর্বধলা থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করলেও এতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপির সভাপতি ও সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের তালুকদার। তিনি দাবি করেন, তাঁর দলীয় কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এ ঘটনায় জেলা জামায়াতের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments