দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
আজ (০৬ আগস্ট) পুড়াপটিয়া উচ্চ বিদ্যালয়, পুড়াপটিয়া দাখিল মাদ্রাসা এবং সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’-এর নিবন্ধন (রেজিস্ট্রেশন) ও ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে।
এরই অংশ হিসেবে ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপটিয়া দাখিল মাদ্রাসায় এক বিশেষ নিবন্ধন কার্যক্রম ও সনদপত্র (সার্টিফিকেট) বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে বিগত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ জাতীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মান্যবর সুপার, শিক্ষকমণ্ডলী, পরিচালনা পর্ষদের সভাপতি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ। উপস্থিতি সকলেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি এই আগ্রহ ও সাফল্যকে সাধুবাদ জানান এবং তরুণদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
সংগঠকের বক্তব্য / ভূমিকা:
এলাকা জুড়ে এই ক্রীড়া যজ্ঞের প্রচার-প্রচারণা ও রেজিস্ট্রেশন কার্যক্রম সফলভাবে পরিচালনা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিচিত মুখ ও উদীয়মান ক্রীড়া সংগঠক মাজহারুল ইসলাম সোহেল। তার সুসংগঠিত পরিচালনায় স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের মাঝে ক্রীড়া নিয়ে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের মাঝে এই রেজিস্ট্রেশন কার্যক্রম ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের আশা, এখান থেকেই আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।



