বগুড়া প্রতিনিধি:৬ আগষ্ট বগুড়ার গাবতলীতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান গনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৭ আসনের এমপি মোরশেদ মিলটন। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ,উপজেলা শিক্ষা অফিসার নাজমুল আহসান , পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি’র সভাপতি অধ্যক্ষ রেজাউল বারী, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু।



